যৌন নিপীড়নের শিকার হয়ে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী। সোমবার দেশটির একটি আদালত এ রায় দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ২০০৩ সালে নিউজিল্যান্ডে যৌনকর্মীদের ওপর অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পাস হওয়া একটি আইন অনুযায়ী এই রায় দেয়া হয়েছে।
অভিযুক্ত এক ব্যবসায়ীকে ছয় অঙ্কে ডলার (নিউজিল্যান্ড) জরিমানা করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখেরও বেশি।
মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং হারানো উপার্জন পুষিয়ে নিয়ে এ টাকা পাবে ওই যৌনকর্মী।
নিপীড়নের শিকার হওয়া ওই যৌনকর্মীকে আইনি সহায়তা দেয়া একটি মানবাধিকার সংস্থা জানায়, এই আইনি নিষ্পত্তির মাধ্যমে প্রতিফলিত হলো যে, যৌন হয়রানি থেকে রেহাই পাওয়ার অধিকার আছে যৌনকর্মীদেরও।
তবে বাদী, বিবাদীর পরিচয় এমনকি আইনি প্রক্রিয়া সম্পর্কে গোপন রাখে কর্তৃপক্ষে। ফলে বিষয়টি নিতে বিস্তারিত কিছু জানা যায়নি।