ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
তুমুল ঝগড়া, নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 1:21 PM

তুমুল ঝগড়া, নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন প্রিয়াঙ্কা

তুমুল ঝগড়া, নিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন প্রিয়াঙ্কা

নিক জোনাসকে গাড়ি থেকে নেমে যেতে বললেন প্রিয়াঙ্কা চোপড়া। দু’জনের মধ্যে তুমুল ঝগড়ার পর হঠাৎই গাড়ি থেকে নিককে নেমে যাওয়ার কথা বললেন অভিনেত্রী। স্ত্রীর কথা শুনে দেরি না করে, গাড়ির দরজা খুলে সেখান থেকে চলে যান মার্কিন পপ তারকা।

নিক-প্রিয়াঙ্কার ঝগড়ার খবরে পেজ থ্রির পাতা সরগরম হয়ে উঠেছে। মার্কিন মুলুক থেকে শুরু করে ভারতের সংবাদমাধ্যেমর পাতায়ও উঠে এসেছে সে কথা। কি অবাক লাগছে তো শুনে! বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া একটি নতুন ছবির শুটিং শুরু করেছেন। ‘টেক্স্ট ফর ইউ’ নামে ওই সিনেমাতেই প্রিয়াঙ্কার পাশে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন নিক জোনাস। ওই ছবির একটি দৃশ্যের জন্যই নিক-প্রিয়াঙ্কার মধ্যে বিবাদের ছবি তুলে ধরা হয়েছে। যেখানে ২ জনের মধ্যে বিবাদের পর প্রিয়াঙ্কার গাড়ি থেকে নেমে যেতে দেখা যায় নিককে। যা নিয়েই এই খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।

কয়েকদিন আগেই নিকের সঙ্গে ২ বছরের বিবাহ বার্ষিকী পালন করেন প্রিয়াঙ্কা চোপড়া। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে ২ জনেক চুপিসারে লন্ডনে উড়ে যান এবং সেখান থেকেই শেয়ার করেন ছবি। নিক-প্রিয়াঙ্কার ২ বছরের বিবাহ বার্ষিকীকে তাদের ভালোবাসা জানাতে শুরু করেন প্রত্যেকে। মার্কিন মুলুকে বসে ‘টেক্স্ট ফর ইউ’র শুটিং শুরু করলেও, অভিনেত্রী কবে ভারতে আসছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

লকডাউনের মধ্যে প্রিয়াঙ্কা জানান, তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, নিকের ডায়াবিটিস। সেই কারণে করোনার মধ্যে তারা আরো বেশি করে সাবধানে থাকছেন বলে জানান বলিউড অভিনেত্রী।

    
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status