ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 December, 2020, 11:10 AM

২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী

২০২১ নিয়ে ভয়ংকর ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণীর জন্য এখনো বিশ্ববাসীকে নাড়া দেন ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস। ১৫৫৫ সালে তিনি মোট ৯৪২টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার বেশিরভাগই মিলে গেছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যদ্বাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, নস্ট্রাদামুস অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মাহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু ২০২১ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী নাকি আরও ভয়ংকর। বলা হচ্ছে, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যদ্বাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে গোটা পৃথিবীর মানুষকে। উল্লেখ্য, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প হবে। করোমা মহামারীর পরও পৃথিবীতে বিশাল খাবারের সংকট হতে পারে বলে মনে করছে বিশ্ব খাদ্য সংস্থাসহ অনেক মহল। গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসাবস করেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে রোজই বাড়ছে সমুদ্রের পানিরস্তর। ফলে কোনো একটা সময় উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু নয়।

উল্লেখ্য, নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমিউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইসরায়েল রাষ্ট্রের গঠনের মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নস্ট্রাদামুস ছিলেন একজন ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ওষুধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা। তিনি তার লিখিত ভবিষ্যদ্বাণীসমূহ প্রকাশ করে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে ওঠেন। তিনি অতি পরিচিত, তার ‘দ্য প্রফাসিস’ বইয়ের জন্য। যা ১৫৫৫ সালে প্রথম সংস্করণ করা হয়। এই বই প্রকাশের পরে যা তার মৃত্যুর পরে খুব কমই ছাপানো হয়েছে, নস্ট্রাদামুস সংবাদপত্রের দৃষ্টি আকর্ষণ করে এবং বিশ্বের অনেক উল্লেখযোগ্য ঘটনার ভবিষ্যদ্বাণীর জন্য তাকে বিখ্যাত করে তোলেন।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status