ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আল্লামা কাসেমীর জানাজার স্থান পরিবর্তন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:22 AM

আল্লামা কাসেমীর জানাজার স্থান পরিবর্তন

আল্লামা কাসেমীর জানাজার স্থান পরিবর্তন

হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজার স্থান পরিবর্তন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে সোমবার সকাল ৯টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে জানাজা হবে।

রোববার রাতে বারিধারা মাদরাসায় হেফাজতের অর্থ সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতি মুনির হোসাইন কাসেমী এ তথ্য জানান।

করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০মিনিটে মারা যান নূর হোসাইন কাসেমী। এছাড়া তার ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল।

১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রোববার দুপুরে তার মৃত্যু হয়।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর ১৫ নভেম্বর নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করা হয়।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status