ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মাঠেই ইমনকে ‘থাপ্পড়’ মারতে চাইলেন সাইফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:10 PM
সর্বশেষ আপডেট: Sunday, 13 December, 2020, 9:14 PM

মাঠেই ইমনকে ‘থাপ্পড়’ মারতে চাইলেন সাইফ

মাঠেই ইমনকে ‘থাপ্পড়’ মারতে চাইলেন সাইফ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টেবিল টপার গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে ৩৬ রানে হেরেছে দলটি। আগে ব্যাট করে সৌম্য-লিটনের ফিফটিতে ভর করে ১৭৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে, ১৩৯ রানে থামে রাজশাহী।

তবে এ ম্যাচে এক এক অন্য মোহাম্মদ সাইফউদ্দিনের দেখা মিলেছে। ম্যাচে প্রথম ইনিংসের শেষ ওভারে বোলার সাইফের বলে বিগ শট ট্রাই করেন চট্টগ্রামের ব্যাটসম্যান শামসুর রহমান।

শামসুরের নেয়া শটটি ফিল্ডার আনিসুল ইমনের বেশ কিছুটা সামনে ড্রপ করে। ইমন ক্যাচ নেওয়ার চেষ্টা না করে বাউন্ডারি বাচানোর জন্যে খানিকটা স্লো এপ্রোচ করেন। তাতেই ক্ষেপে যান সাইফ। ক্ষেপে গিয়ে ইমনকে গালি ও তাকে থাপ্পড় মারার জন্য হাত তুলে শাসান তিনি।

ফিল্ডার ইমনের দিকে এমন অঙ্গভঙ্গি টেলিভিশনের পর্দায় রিপ্লেতে দেখা গেলো বার বার।

হাই লেভেলের ক্রিকেটে নিজ দলের সতীর্থের প্রতি এমন আচরণ খুবই বেমানান। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছে রাজশাহীর মোহাম্মদ সাইফউদ্দিন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status