ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ডিএমপিকে নাভানা’র পেট্রোল কার উপহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:59 PM

ডিএমপিকে নাভানা’র পেট্রোল কার উপহার

ডিএমপিকে নাভানা’র পেট্রোল কার উপহার

ঢাকা মহানগর এলাকায় টহল ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে একটি পেট্রোল কার উপহার দিয়েছে নাভানা গ্রুপ।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মোহা. শফিকুল ইসলামের নিকট একটি টয়োটা ব্রান্ডের পেট্রোল কার হস্তান্তর করেন নাভানা গ্রুপের পরিচালক মো. আনসার আলী খান।

নাভানা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমাদের প্রয়োজন বুঝে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। এই পেট্রোল কারটি গুলশান ও কূটনৈতিক এলাকার নিরাপত্তায় ব্যবহার করা হবে। আমাদের ভালো কাজে সবসময় আপনারা পাশে থাকুন।

নাভানা গ্রুপের পরিচালক আনসার আলী বলেন, নাভানা গ্রুপ সবসময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখে। করোনাকালে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছি। পুলিশ দেশ সেবায় নিজেদের নিয়োজিত রেখে মানুষকে সেবা দিচ্ছে। আপনাদের পাশে থাকতে পেরে আমরাও আনন্দিত। ভবিষ্যতেও নাভানা গ্রুপ আপনাদের পাশে থাকবে।এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নাভানা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status