ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
একই আসরে মা ও মেয়ের বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 8:53 PM

একই আসরে মা ও মেয়ের বিয়ে

একই আসরে মা ও মেয়ের বিয়ে

একই দিনে মা ও মেয়ের বিয়ে হয়েছে। তাও আবার একই মণ্ডপে! অবাক হলেও ঘটনাটি একেবারে সত্যি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে গণবিবাহের আয়োজন হয়েছিল। সেখানেই মা ও মেয়ের বিয়ে হয়। পিপরেলি ব্লকের বেইলি নামের এক নারী তার দেওর জগদীশকে বিয়ে করেছেন। জগদীশের বয়স ৫৫। বেইলির ৫৩।

যেখানে শুধু মেয়ে ইন্দুর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু একই মঞ্চে তার মা ও কাকার বিয়ে সেরে ফেলবেন বলে ঠিক করেন। বেইলির দুই মেয়ে ও দুই ছেলে। ২৫ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে সন্তানদের মানুষ করেন তিনি।

এদিকে, জগদীশ বিয়ে করেননি। দুজনের মধ্যে যে অনেক আগে থেকে সম্পর্ক ছিল তাও নয়। তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলায়। বউদিকে বিয়ে করবেন বলে ঠিক করেন জগদীশ। প্রথমে চার সন্তানের মা রাজি হননি। কিন্তু এরপর তিনিও জগদীশের প্রস্তাবে সায় দেন। ঠিক হয়, একই দিনে, একই মঞ্চে মা ও মেয়ের বিয়ে হবে।

গণবিবাহের অনুষ্ঠানে জেলাপ্রশাসক, এসপি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক কর্তা হাজির ছিলেন। তবে মা ও মেয়ের বিয়ে নিয়েই যেন সবার মধ্যে আলাদা উৎসাহ ছিল। পেশায় কৃষক জগদীশ নিজের সিদ্ধান্তে গর্বিত ও খুশি। বড় ভাই হরিহর মারা যাওয়ার পর বউদির সঙ্গে মিলে পরিবারের দেখভাল করেছিলেন জগদীশ। ভাইদের মধ্যে তিনিই ছিলেন সব থেকে ছোট। সূত্র : জি নিউজ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status