ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ভারতের তৈরি ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 3:18 PM

ভারতের তৈরি ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী

ভারতের তৈরি ভ্যাকসিন নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করোনা ভ্যাকসিন ‘কোভ্যাকসিন’ শরীরে নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। ফলে ভ্যাকসিনটির বাস্তবিক কার্যকারীতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

বর্তমানে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। এর মধ্যেই পরীক্ষামূলক ওই ভ্যাকসিন নেয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হন।

শনিবার এক টুইট বার্তায় তিনি নিজের করোনায় আক্রান্তের খবর জানান।

৬৭ বছর বয়সী মন্ত্রী অনিল ভিজ বলেন, 'আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমি আমবালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের আমি করোনা পরীক্ষার আহ্বান জানাচ্ছি।'

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও অনিল ভিজের ওপর। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেন তিনি।

সে সময় টুইটারে তিনি জানান, তিনিই হবেন তার রাজ্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবী।

এদিকে ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৫ লাখে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৭১৪ জন মানুষের।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status