ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পুরুষ নির্যাতন বন্ধে আইনের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 2:13 PM

পুরুষ নির্যাতন বন্ধে আইনের দাবিতে মানববন্ধন

পুরুষ নির্যাতন বন্ধে আইনের দাবিতে মানববন্ধন

ঘরে-বাইরে সব জায়গায় পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু পুরুষ নির্যাতন দমন আইন না থাকার কারণে পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। পুরুষ নির্যাতন প্রতিরোধে আয়োজিত এক মানববন্ধন থেকে অবিলম্বে পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি তোলেন বক্তারা।

শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে ‘বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশনে’র উদ্যোগে পুরুষ নির্যাতন প্রতিরোধে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পুরুষরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জানিয়ে মেনস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমনকি কোন পুরুষ নির্যাতিত হলেও তার বিচার পায় না।

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন ভুক্তভোগী পুরুষ মহিলা কর্তৃক প্রকাশ্য শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের প্রতিকার চাইতে ওই ভুক্তভোগী নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জিডি করার জন্য গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, থানার ডিউটি অফিসার তার জিডি গ্রহণ করেননি। এখানে পুরুষ হওয়ার কারণে তার জিডি গ্রহণ করা হয়নি।

শেখ খায়রুল আলম বলেন, আমাদের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এ অধিকার শুধু কাগজেই সীমাবদ্ধ।

পুরুষ নির্যাতনের শিকার হয়ে বিচার পেয়েছে এমন উদাহরণ খুব কম বলে জানান তিনি। বলেন, এভাবে হাজার হাজার পুরুষ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বিচার না পেলে তা একসময় বিস্ফোরণ ঘটবে। তাই লিঙ্গ বৈষম্য দূর করে এমনভাবে আইন করতে হবে যাতে, যাতে পুরুষরা অন্যায়ভাবে নির্যাতিত না হয়।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status