ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বিয়ে নিয়ে ‘খুল্লামখুল্লা’ উত্তর দিলেন সুনেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:58 PM

বিয়ে নিয়ে ‘খুল্লামখুল্লা’ উত্তর দিলেন সুনেরা

বিয়ে নিয়ে ‘খুল্লামখুল্লা’ উত্তর দিলেন সুনেরা

নতুন স্বপ্ন ও সংকল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হয়েছে সার্ফিংয় নিয়ে গল্প ‘ন ডরাই’। এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই নির্মিত হয়েছে। যার অর্থ ‘ভয় পাই না’। ‘স্টার সিনেপ্লেক্স’-এর প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ এবং বড় পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক হয় সুনেরা বিনতে কামাল।

এদিকে নিজের প্রথম ছবিতেই বাজিমাত করেছে সুনেরা বিনতে কামাল। ক্যারিয়ারে প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ নিজের করে নেন তিনি।

বর্তমানে মডেলিংয়ের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন এ অভিনেত্রী। ন’ ডরাইয়ের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন কিন্তু চিত্রনাট্য মনে ধরে বলে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। দেশীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুনেরাহ।

এক প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে। আমি বিয়ে করব না। আমি যখন যা করি, মন দিয়ে করি। বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারব না। সারাজীবন কাজ করে যেতে চাই। কারণ, আমি ক্যারিয়ার গড়তে চাই।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাস ভালো লাগে সুনেরাহর। নওয়াজুদ্দীন সিদ্দিকী, আমির খান ও আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে তার। অবসরে সিনেমা দেখতে পছন্দ করেন এ অভিনেত্রী। রোমান্টিক, ক্রাইম থিলার আর হরর সিনেমা থাকে তার ওয়াচ লিস্টে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status