ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মানুষ খুন করতে ভালো লাগে, জানালেন সিরিয়াল কিলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 1:39 PM

মানুষ খুন করতে ভালো লাগে, জানালেন সিরিয়াল কিলার

মানুষ খুন করতে ভালো লাগে, জানালেন সিরিয়াল কিলার

১০টি খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক সিরিয়াল কিলারকে। গ্রেপ্তার হওয়ার পর তিনি যা বললেন তাতে পুলিশ রীতিমতো অবাক। খুনের কারণ হিসেবে এই সিরিয়াল কিলার জানিয়েছেন, মানুষ খুন করতে তার ভালো লাগে, আর এ জন্যই তিনি এতগুলো খুন করেছেন।  

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া ওই সিরিয়াল কিলারের নাম মহম্মদ রাজি (২২)। তিনি ভারতের বিহারের বাসিন্দা। তার বিরুদ্ধে দিল্লি, বিহার ও হরিয়ানার গুরুগ্রামে ১০টি খুনের অভিযোগ রয়েছে। তবে গত মাসের শেষে পরপর তিন দিন তিনটি খুনের দায়েই তাকে খুঁজছিল পুলিশ। গত ২৩ থেকে ২৫ নভেম্বর, প্রতি রাতে তিনি একজন করে অচেনা মানুষকে খুন করেছেন। এর মধ্যে ২৫ নভেম্বর যাকে খুন করেছেন তার মাথা দেহ থেকে কেটে আলাদা করেছেন রাজি।

পুলিশ জানিয়েছে, খুনগুলোর কোনো মোটিভ মেলেনি। গ্রেপ্তারকৃত রাজি জানিয়েছেন, মানুষ খুন করতে তার ভালো লাগে। তিনি বিশ্বাস করেন, এমনটা করে সহজেই বিখ্যাত হওয়া যায়। প্রতি ক্ষেত্রেই খুনের টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে বসে মদ খেয়েছেন তিনি। অচেনা মানুষকে এভাবে নেশা করিয়ে তারপর তাকে নৃশংসভাবে খুন করতেন রাজি।

আসামির বরাত দিয়ে ভারতীয় পুলিশ জানিয়েছে, বিহার ও দিল্লিতে খুন করার পর গ্রেপ্তার এড়াতে হরিয়ানার গুরুগ্রামে চলে যান রাজি। সেখানে গিয়ে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। গত অক্টোবর থেকে ফের তার খুনের নেশা জেগে ওঠে। খুন করে নিহতের পকেটে থাকা টাকা-পয়সা হাতিয়ে নিয়ে মদ কিনে নেশায় মেতে উঠতেন তিনি।

ছোটবেলা থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন রাজি। এ জন্য তাকে কথাও শুনতে হয়েছে। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্যাপারটা বুঝতে পারিনি। সবাই খালি বলত, তুই দুর্বল। তোর দ্বারা কিছু হবে না। তাই আমি দুনিয়াকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, আমি কী পারি।’

পুলিশ জানিয়েছে, এতগুলো খুনের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা নেই রাজির। তিনি ১০টিরও বেশি খুন করেছেন কিনা তা জানতে তাকে জেরা করা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status