ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
প্রয়াত রাজার জন্মবার্ষিকীতে মুক্তির মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 11:25 AM

প্রয়াত রাজার জন্মবার্ষিকীতে মুক্তির মিছিল

প্রয়াত রাজার জন্মবার্ষিকীতে মুক্তির মিছিল

থাইল্যাণ্ডের প্রয়াত রাজা ভুমিবল আদুলিয়াদেজের জন্মবার্ষিকীকে উপলক্ষে বহু বন্দিকে ক্ষমা করে ডিক্রি জারি করেছে দেশটির সরকার। দেশজুড়ে উৎসব আমেজের মধ্যে ৩০ হাজার বন্দিকে ক্ষমা করা হয়। এছাড়া ২ লাখ আসামির সাজা কমানোর ঘোষণা দেয়া হয়েছে।

রাজার জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডজুড়ে নানা অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) বর্তমান রাজা মহা ভাজিরালংকর্ন তার প্রয়াত পিতার জন্মবার্ষিকীতে এক রয়্যাল গেজেট প্রকাশ করে এ ক্ষমা ঘোষণা করে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, সাংবাদিক সোরায়ুথ সুতসানাছিন্দা, সরকারবিরোধী নত্তাওয়ুত সাইকুয়ার এবং সাবেক বাণিজ্যমন্ত্রী বোন্সং তেরিয়াপিরমও এই তালিকায় রয়েছেন।

রাজা ভুমিবল আদুলিয়াদেজ ১৯২৭ সালের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজকীয় জীবন শেষে ২০১৬ সালের ১৩ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে মারা যান।

রাজতন্ত্রের ক্ষমতা খর্ব ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। মূলত শিক্ষার্থীরাই এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন। বিক্ষোভ দমনে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক স্থানে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। গ্রেপ্তার করা হয়েছে অনেককে। রাজতন্ত্রের আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে তাদের লম্বা সময় কারাভোগ করতে হতে পারে।

থাইল্যান্ডের আইন অনুযায়ী, রাজপরিবারকে অবমাননা করলে ১৫ বছরের কারাদণ্ডে মুখোমুখি হওয়ার বিধান রয়েছে। এমন অভিযোগে অনেকেই কারাগারে রয়েছেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status