বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের যে খবর ছেয়ে গেছে সে বিষয়ে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘আমি এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাই না।’
মিডিয়ায় এ বিষয়ে খোলামেলা বলা উচিত এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বলব না, আমি যাচ্ছি।’ এরপর ক্যামেরার সামনে থেকে চলে যান এই টলিউড অভিনেত্রী।
আরও পড়ুন: তৃতীয় স্বামীর সঙ্গেও থাকছেন না শ্রাবন্তী!
১৯৯৭ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। ঝিনুক নামে এক পুত্রসন্তানও রয়েছে তাদের। কিন্তু সর্ম্পকের অবনতি ঘটায় ২০১৬ সালে বিচ্ছেদ হয় এ দম্পতির। পরে একই বছর এ অভিনেত্রী বিয়ে করেন কৃষাণ বিরাজ নামে এক মডেলকে। টেকেনি সে সংসারও। এক বছর পর হাঁটেন বিচ্ছেদের পথে। পরে ২০১৯ সালের ১৯ এপ্রিল বিয়ে করেন পাঞ্জাবের রোশান সিংকে। লুকিয়ে তৃতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এবার রোশন সিংয়ের সঙ্গেও শুরু হয়েছে তার টানাপোড়েন।