ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
৪১ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 December, 2020, 9:48 AM

৪১ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর

৪১ দিন নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর

পটুয়াখালীর দুমকি উপজেলায় টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৮ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। উপজেলার আঙ্গারিয়া বাজার জামে মসজিদ কমিটি এসব পুরস্কার প্রদান করেছে।

পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এছাড়াও ১ জনকে শীতের পোশাক ও অন্য প্রতিযোগিদের টুপিসহ বই উপহার দেয়া হয়েছে। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মো. গাজী আব্দুল বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ মো. মজিদ। এছাড়া আলহাজ মো. খলিলুর রহমান, পীর সাহেব আংগারিয়া দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা মো. ইউনুস, খতিব আংগারিয়া বাজার জামে মসজিদ, মো. শফিকুল ইসলাম জাহিদসহ আঙ্গারিয়ার গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান শেষে ওই ১৮ কিশোরের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেন অতিথিরা। আঙ্গারিয়া বাজার জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৪৯ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয় ১৮ কিশোর ও একজন বয়স্ক মুসল্লি। শুক্রবার সেই ১৮ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল ও অপরজনকে শীতবস্ত্র এবং পাগড়ি দিয়ে পুরস্কৃত করা হয়। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। বাকিদের প্রত্যেককে বইসহ টুপি উপহার দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, মসজিদ কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status