ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মোমিন স্বপনের কথায় সাদাতের ‘তোর শহরে বৃষ্টি হলে...’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 8:58 PM

মোমিন স্বপনের কথায় সাদাতের ‘তোর শহরে বৃষ্টি হলেins class=

মোমিন স্বপনের কথায় সাদাতের ‘তোর শহরে বৃষ্টি হলে

গীতিকার ও সাংবাদিক মোমিন স্বপনের কথায় জি-সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে ‘তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন’ গানের মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী সাদাত হোসাইন। মিউজিক করেছেন তরুণ কম্পোজার প্রত্যয় খান।

গানটি নিয়ে শিল্পী সাদাত বলেন, ‘আজেবাজে গানের এই বাজার দিনকে দিন আরও বেশি তলানিতে গিয়ে ঠেকছে। আমাদের এই দুঃসময় দূর করার জন্য বেশি বেশি ভালো গান গাওয়া উচিত। ভালো গান দিয়েই খারাপ গানগুলোকে বিদায় জানাতে হবে। আমি সব সময় তাই ভালো গানের সাথে থাকতে চাই, এই গানটি তেমনি একটি গান। আশা করছি দর্শক খুব ভালো একটি কথার গান পেতে যাচ্ছে।’

গীতিকার মোমিন স্বপন বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ দেড় বছর অপেক্ষায় ছিলাম। অবশেষে গানটি মুক্তি পেয়েছে। ভালো লিরিকের গান শোনার শ্রোতা সব সময় আছে। আশা রাখি গানটি শ্রোতাদের ভালো লাগবে। সর্বোপরি শ্রোতাদের মূল্যায়নই বড় কথা। এ জন্য শিল্পী সাদাত ও জি-সিরিজের কর্ণধার নাজমুল ভাইকে ধন্যবাদ।’

রোমান্টিক ধাঁচের এ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক স্বরাজ দেব। মডেল হিসেবে অভিনয় করেছেন আশফাক রানা ও আরিয়ানা জামান। ভিডিও এবং কালার সম্পাদনায় ছিলেন শাহরিয়ার শাহরুখ।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status