ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হাম-রুবেলার টিকাদানে অংশ না নিলে শাস্তিমূলক ব্যবস্থা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 December, 2020, 3:13 PM

হাম-রুবেলার টিকাদানে অংশ না নিলে শাস্তিমূলক ব্যবস্থা

হাম-রুবেলার টিকাদানে অংশ না নিলে শাস্তিমূলক ব্যবস্থা

আগামী ১২ ডিসেম্বর থেকে ছয় সপ্তাহব্যাপী শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন। এতে স্বাস্থ্য বিভাগের যেসব কর্মচারী অংশ নেবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ড. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের অধীন উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক এবং ইপিআই টেকনিশিয়ানসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি হাম-রুবেলার মত একটি জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরো বলা হয়, হাম-রুবেলা ক্যাম্পইন সফল বাস্তবায়নের সঙ্গে দেশের আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি জড়িত। বাংলাদেশের টিকাদান কর্মসূচি বিশ্বে অত্যন্ত সফল একটি কর্মসূচি হিসেবে সমাদৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

পরিপত্রে বলা হয়, কিছু স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং চাকরিবিধির পরিপন্থী। এর ফলে দেশে-বিদেশে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আগামী ১২ ডিসেম্বর থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্পেইন চলাকালীন কার্যক্রম ব্যাহতের চেষ্টা করলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আইন ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status