ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঘূর্ণিঝড় ‘বুরেভী’র সর্বশেষ পরিস্থিতি জানালো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 4 December, 2020, 3:06 PM

ঘূর্ণিঝড় ‘বুরেভী’র সর্বশেষ পরিস্থিতি জানালো আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় ‘বুরেভী’র সর্বশেষ পরিস্থিতি জানালো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বুরেভী’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে।

আবহাওয়ার দৃশ্যপটে বলা হয়েছে, শ্রীলংকা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে সরে গিয়ে এবং দূর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড় ‘বুরেভী’ আজ সকাল ৬টায় মান্নার উপসাগর ও তৎসংলগ্ন (০৯.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং৭৮.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘীমাংশ) এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ২৭ মিনিটে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status