ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ থেকে সহসাই সরছেন না বাইডেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 December, 2020, 11:25 AM

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ থেকে সহসাই সরছেন না বাইডেন

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ থেকে সহসাই সরছেন না বাইডেন

চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক দ্রুতই তুলে নিচ্ছেন না দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, নিজের দেশের বিনিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিত না করে দেশের বাইরে বড় কোন বিনিয়োগের চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র। তবে, কর্মসংস্থান সৃষ্টির ধীরগতি নিয়ে সংশয়ে অর্থনীতিবিদরা।

ক্যারেন কফি; কাজ করতেন ডেট্রোয়েট স্টেডিয়ামে। করোনা মহামারির কারণে মার্চ থেকে তিনি বেকার। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শুনেছেন তার কথা। আমেরিকানদের সাথে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তিনি। বলেন, জানুয়ারিতে শপথ গ্রহণের পরই শুরু হবে বেকারত্ব দূর করতে তার কর্মযজ্ঞ। তবে কংগ্রেসকে ডিসেম্বরের জন্য একটি প্রণোদনা প্যাকেজ ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

জো বাইডেন বলেন, আমেরিকানদের এখন সহায়তা প্রয়োজন। তাই জানুয়ারিতে শপথ গ্রহণের পর থেকে প্রত্যেকটা পরিবারের জন্য কাজ করার আশ্বাস দেন তিনি। আশা না ছেড়ে তার ওপর বিশ্বাস রাখার আহ্ববান জানান তিনি। পাশাপাশি করোনা প্রতিরোধে গুরুত্ব দিতে মার্কিনিদের সজাগ থাকারও আহ্বান জানান।

এদিকে, নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, চীনের ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক খুব সহজেই তুলে নেবেন না তিনি। পাশাপাশি এশিয়া আর ইউরোপের সাথে বাণিজ্য পরিচালনার জন্য নেবেন নতুন পরিকল্পনা। এদিকে, চাকরির বাজার সহসাই স্থিতিশীল না হওয়ার শঙ্কায় অর্থনীতিবিদরা।

অর্থনীতিবিদরা বলছেন, চাকরির বাজার খুব ধীরে স্থিতিশীল হচ্ছে। যেটা এখনো হুমকি, কারণ এখনো অনেক মানুষ বেকার। সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়া হচ্ছে। বেকারভাতা দেয়া হচ্ছে, কিন্তু সেটি যথেষ্ট নয়। নতুন সরকারের এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

২০১৮ সাল থেকে বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব চলছে চীন-যুক্তরাষ্ট্রের। শুল্কারোপ পাল্টা শুল্কারোপের যুদ্ধ চলেছে করোনার মাঝেও।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status