|
এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে
নতুন সময় প্রতিবেদক
|
|
এইচপির একাদশ প্রজন্মের ল্যাপটপ বাজারে নতুন উন্মোচিত ল্যাপটপ দুটির মডেল হচ্ছেঃ এইচপি প্যাভিলিয়ন 15-EG0078TU এতে ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে । যার ক্লক স্পিড ২.৪০–৪.৭০ গিগাহার্জ । ৮ জিবি ডিডিআর ৪ র্যাম সহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এতে ১৫.৬” ফুলএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । এছাড়াও অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম, ব্যাকলিট কি–বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম । এটি বাজারে পাওয়া যাবে সিলভার কালারে । প্রোডাক্টির বিক্রয় পরবর্তী সেবা ২ বছর । এইচপি প্যাভিলিয়ন 15-EG0113TX ইন্টেলের একাদশ জেনারেশনের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে । যার ক্লক স্পিড ২.৪০–৪.৭০ গিগাহার্জ । ৮ জিবি ডিডিআর ৪ র্যাম সহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডি। এতে ১৫.৬” ফুলএইচডি ডিসপ্লে সহ এমএক্স ৪৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে । এছাড়াও অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম,ব্যাকলিট কি–বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম । এটি বাজারে পাওয়া যাবে সিলভার কালারে । প্রোডাক্টির বিক্রয় পরবর্তী সেবা ২ বছর। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
