ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্র ছাড়ল এক হাজারের বেশি চীনা গবেষক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 9:23 PM

যুক্তরাষ্ট্র ছাড়ল এক হাজারের বেশি চীনা গবেষক

যুক্তরাষ্ট্র ছাড়ল এক হাজারের বেশি চীনা গবেষক

ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এক হাজারের বেশি গবেষক। প্রযুক্তি চুরির অভিযোগে কড়াকড়ির পদক্ষেপের মধ্যে দেশটি ছেড়ে চলে যান তারা।

বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, চীনা এজেন্টরা পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন শিবিরকেও টার্গেট করেছে। তবে চীন এই অভিযোগ ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছে।

মার্কিন বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা শাখার প্রধান জন ডেমারস ‘অ্যাস্পেন ইনস্টিটিউট থিঙ্কট্যাংক’ আয়োজিত একটি আলোচনা সভায় বলেছেন, শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে গুপ্তচরবৃত্তিতে তৎপর চীনাদের বিরুদ্ধে বিচার বিভাগ একাধিক অপরাধ মামলা শুরু করায় গবেষকেরা যুক্তরাষ্ট্র ছেড়ে যান।

বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে পররাষ্ট্রবিভাগ যেসব চীনা নাগরিকের ভিসা প্রত্যাহার করেছিল সেই দলে এই গবেষকরা নেই। শিক্ষার্থী ও গবেষকদেরকে দেশের নিরাপত্তায় ঝুঁকি বিবেচনা করে গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপে এক হাজার চীনা নাগরিকের ভিসা প্রত্যাহার করা হয়েছিল।

বিচার বিভাগের ওই কর্মকর্তা বলেন, জন ডেমারস যাদের কথা উল্লেখ করেছেন, মার্কিন কর্তৃপক্ষ মনে করে, তাদের সঙ্গে ‘চীনা পিপলস লিবারেশন আর্মি’র সংশ্লিষ্টতা আছে। মার্কিন পররাষ্ট্রদফতর গত জুলাইয়ে হিউসটোনের চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়া এবং গোয়েন্দা সংস্থা এফবিআই ২০ টির বেশি শহরে সাক্ষাৎকার নেওয়া শুরু করার পর ওই গবেষকরা যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছেন।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status