ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জোনায়েদ সাকি করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 8:49 PM

জোনায়েদ সাকি করোনায় আক্রান্ত

জোনায়েদ সাকি করোনায় আক্রান্ত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তিনি।

করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংক্রমণ শনাক্ত হয়েছে তার। বৃহস্পতিবার সন্ধ্যায় জোনায়েদ সাকি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় বুধবার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ পজিটিভ রেজাল্ট এসেছে।

করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছি। শারীরিকভাবে ভালো আছি।

এদিকে, গণসংগহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার লিমাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status