|
বিচ্ছেদের খবর শুনেই শবনম ফারিয়াকে অসংখ্য বিয়ের প্রস্তাব!
নতুন সময় প্রতিনিধি
|
|
বিচ্ছেদের খবর শুনেই শবনম ফারিয়াকে অসংখ্য বিয়ের প্রস্তাব! এদিকে শবনম ফারিয়ার বিচ্ছেদের সঙ্গে সঙ্গে তাঁকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। অনেকেই বলছেন, 'আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি।' 'যদি দ্বিতীয় করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো।' এমন সব প্রস্তাব শবনম ফারিয়া পেয়েছেন সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যমে, মুঠোফোনে এমজন বেশকিছু বিবাহের লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন শবনম ফারিয়া। যার অনেকগুলোই খুবই সিরিয়াসভাবে লিখেছেন বলেই মনে হচ্ছে। হিসেব অনুযায়ী অপুর সঙ্গে ফারিয়ার সম্পর্কের বয়স পাঁচ বছর। হঠাৎ করেই অপুর স্মৃতি ভোলা যাবে না উল্লেখ করে ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘যে মানুষটার সঙ্গে গত পাঁচ বছর আমার জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিল, সেই মানুষটার অসংখ্য স্মৃতি রয়েছে, যা চাইলেই হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাঁকে কীভাবে ছোট করি।’ শবনম ফারিয়া এই বিচ্ছেদে যখন ব্যথিত হয়েছেন তখন সে ক্ষতে আঘাত করেছে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা। বলেছেন কটূকথা, বলতে ছাড়েন নি মিডিয়ার বিয়ে এমনই হয়। অন্তত বিভিন্ন সংবাদ মাধ্যমের মন্তব্যে বাক্সে এমন মন্তব্যে পরিপূর্ণ। ফারিয়া নিজেকে ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন। আপাতত তার ফেসবুক অ্যাকাউন্ট নিস্ক্রিয়। রয়েছেন ফেসবুক থেকে দূরে। ফেসবুক থেকে সরে গেলেও বিবাহের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী। সম্পাদনায়: খালেদ সুজন |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
