ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লটারি করেই হবে মাশরাফীর ভাগ্য নির্ধারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:01 PM

লটারি করেই হবে মাশরাফীর ভাগ্য নির্ধারণ

লটারি করেই হবে মাশরাফীর ভাগ্য নির্ধারণ

ফিট না থাকায় বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নাম ছিল না। তবে টুর্নামেন্টের মাঝপথে ফিট হয়ে ওঠায় এখন খেলার জন্য তিনি প্রস্তুত। এদিকে এখন পর্যন্ত মাশরাফীকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুটি দল। এমতাবস্থায় লটারির মাধ্যমে মাশরাফীর দল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল। টাইগার পেসারকে দলে পেতে আগ্রহের কথা জানিয়ে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, মাশরাফী এমন একটা নাম, তিনি এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাইবে। আমরাও তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছি।

তিনি আরো বলেন, এখানে ব্যাপার হলো উনার এভেইভিলিটি। বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে উনি কি অবস্থায় আছেন, তার ফিটনেস কি অবস্থায় আছে। বোর্ডের একটা পলিসি ছিল যে ড্রাফট লিস্টে শুরুতে মাশরাফীর নাম ছিল না। কিন্তু পরে যখন তিনি ইনক্লুড হবেন তখন অনেক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। সে সময় বোর্ডই সিদ্ধান্ত নেবে।  

নাফিস ইকবাল যোগ করেন, এখন আসলে দেখার বিষয় অন্য কোনো দল মাশরাফীকে নিতে আগ্রহ দেখিয়েছে কিনা। তারপর আসলে সিদ্ধান্ত নেয়া হবে কে কিভাবে পাবে। আমরা এখন আমাদের আগ্রহ দেখিয়েছি। বাকিটা বোর্ডের ওপর।

এদিকে বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফটের পরই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিট হলে মাশরাফীকে যেকোনো দল নিতে পারবে। সেই সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, যদি একের অধিক দল মাশরাফীকে নিতে চায় সেক্ষেত্রে লটারির মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ হবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিসিবি।

দলগুলো কিভাবে মাশরাফীকে নিতে পারবে এই ব্যাপারে নান্নু বলেন, একের অধিক কোন দল যদি ওকে (মাশরাফী) চায় সেক্ষেত্রে লটারি করে দেয়া হবে। তবে যদি শেষ পর্যন্ত একটা দলই চায় সেক্ষেত্রে সরাসরি সেই দলে খেলতে পারবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status