ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফের ছয় দিনের রিমান্ডে গোল্ডেন মনির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 4:27 PM

ফের ছয় দিনের রিমান্ডে গোল্ডেন মনির

ফের ছয় দিনের রিমান্ডে গোল্ডেন মনির

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ফের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এদিন দুপুরে আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। এসময় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন মিয়া তার ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিনদিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলায় রিমান্ড একই সঙ্গে চলবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রহাত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status