ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় দিশেহারা পাকিস্তান দল, প্রস্তুতি ম্যাচ বাতিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:42 PM

করোনায় দিশেহারা পাকিস্তান দল, প্রস্তুতি ম্যাচ বাতিল

করোনায় দিশেহারা পাকিস্তান দল, প্রস্তুতি ম্যাচ বাতিল

নিউজিল্যান্ডে গিয়ে করোনায় বিপর্যস্ত পাকিস্তান ক্রিকেট দল। একের পর এক করোনা পজিটিভের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১০ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যার ফলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে।

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের পক্ষে খেলবে শাহিনস আর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ‘এ’ দল। কিন্তু করোনার কারণে ম্যাচটি বাতিল হওয়ায়, কুইন্সটাউনে ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নিজেদের মধ্যেই ভাগ হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের আগে যেন প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে কারণে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচটি খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

৮ ডিসেম্বর ক্রাইস্টচার্চ থেকে পাকিস্তান সিনিয়র দল এবং শাহিনসের একসঙ্গে যাওয়ার কথা কুইন্সটাউনে। তবে, ভ্রমণের আগে স্থানীয় স্বাস্থ্য দফতরের কাছ থেকে অনুমতি নিতে হবে প্রতিটি খেলোয়াড়কে। যদিও পাকিস্তান সিনিয়র দল এবং শাহিনস অবস্থান করছে আলাদা আলাদা হোটেলে।

১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। আর ২৬ ডিসেম্বর শুরু হবে দু’দলের টেস্ট সিরিজ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status