ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দাম্পত্য কলহের জেরে রাজধানীতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 3:10 PM

দাম্পত্য কলহের জেরে রাজধানীতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

দাম্পত্য কলহের জেরে রাজধানীতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

দাম্পত্য কলহের জেরে রাজধানীর হাজারিবাগে রুকসানা নামের এক নারীকে হত্যা তার স্বামী ইউসুফ রানা। হত্যাকারী রানাকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।

জানা যায়, বুধবার রাতে কলহের এক পর্যায়ে রুকসানার মাথায় ধাতব বস্তু দিয়ে বারবার আঘাত করে ইউসুফ রানা। এতে প্রচুর রক্তক্ষরণে সেখানেই রুকসানার মৃত্যু হয়। রুকসানার পরিবারের দাবি মাদকাসক্ত ছিল চটপটি বিক্রেতা রানা। বিয়ের পর থেকেই নানা বাহানায় টাকা দাবি এবং না পেলেই নির্যাতন করতো রুকসানাকে।

পুলিশ জানায় আটকের পর নিজ হাতে স্ত্রী রুকসানাকে হত্যার কথা স্বীকার করেছে ইউসুফ রানা। রুকসানার একমাত্র শিশুকন্যা আলিফা এখন দাদী পারুল বেগমের আশ্রয়ে থাকবে।

 সম্পাদনা: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status