ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশি কর্মীরা ওমানে ফিরতে পারবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 6:54 PM

বাংলাদেশি কর্মীরা ওমানে ফিরতে পারবেন

বাংলাদেশি কর্মীরা ওমানে ফিরতে পারবেন

বৈধ ভিসাধারী বাংলাদেশিরা কাজে ফিরতে পারবেন ওমানে। তবে তার আগে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এ বিষয়ে একটি গাইডলাইন দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ওমানে অবস্থানকালে পূর্ণ সময়ের জন্য স্বাস্থ্যবীমা থাকতে হবে। এ বিষয়ে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকে অনাপত্তি সনদ (এনওসি) অনুমোদন করাতে হবে। অনলাইন ওমান অবজার্ভারে এ খবর দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, যেসব বাংলাদেশি ওমানে যাবেন সেখানে পৌঁছার পর তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময়ে আলাদা রুম এবং টয়লেট ব্যবহার করতে হবে।

ওমান যাওয়ার জন্য বাংলাদেশিরা টিকেট কিনতে পারেন সালার্ন এয়ার অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স অথবা ওমান এয়ার থেকে। এ ছাড়া ঢাকায় সিআরএল ডায়াগনস্টিক্স থেকে অবশ্যই করাতে হবে কোভিড-১৯ পরীক্ষা।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status