ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:05 PM

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নভেম্বরে বঙ্গোপসাগরে দু-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার নভেম্বরের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি  ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দিনের চেয়ে রাতে তাপমাত্রা খানিকটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 
আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এ মাসে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গত ১ ও ২০ অক্টোবর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। এরমধ্যে তা ঘনীভূত হয়ে দুটি নিম্নচাপও হয়েছে। নভেম্বরের প্রথমদিনও লঘুচাপ ছিল। সাগরে ৩ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়, যদি তা সোমবার নেমে যায়।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status