ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 12:49 PM

১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল

১৪ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জিতলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আর্সেনালের কাছে ওল্ড ট্রাফোর্ড মানেই ছিল হতাশার গল্প। গত ১৪ বছরে একবারও যে লাল দুর্গ থেকে জিতে আসতে পারেনি দলটি। তবে অবশেষে মিটেছে আক্ষেপ। রোববার এক যুগেরও বেশি সময় পর ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে গানাররা।

ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার আগে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার দলের হয়তো ইতিহাস জানা ছিলো। এই মাঠে তাদের সবশেষ জয় ছিল ২০০৬ সালের সেপ্টেম্বরে। সেবার ১-০ গোলে জিতেছিলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। ১৫তম মিনিটে প্রথম সুযোগটি পায় গানাররা। ডান দিক থেকে হেক্টর বেলারিন দারুণ এক ক্রস বাড়ান দূরের পোস্টে। তবে ডাইভ দিয়েও বলে পা ছোঁয়াতে পারেনি পিয়েরে এমেরিক অবামেয়াং।

স্বাগতিকদের সামনে প্রথম সুযোগ আসে ২১তম মিনিটে। ডান দিক থেকে মার্কোস রাশফোর্ডের ক্রস ম্যাসন গ্রিনউডের কাছে পৌঁছে যায়। তবে ছয় গজ বক্সের কোণা থেকে তার শট পা দিয়ে ফিরিয়ে আর্সেনালের ত্রাতা হয়ে যান গোলরক্ষক বার্নড লেনো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভালো একটি সুযোগ পান অবামেয়াং। কিন্তু আলেকজান্ডার লাকাজেতের কাছ থেকে পাওয়া বলটি লক্ষ্যে রাখতে পারেননি ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অবশ্য দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অবামেয়াংই। ৬৯তম মিনিটে স্পট কিক থেকে তিনি দলকে এগিয়ে নেন। এর আগে ডি-বক্সে বেলারিনকে ফাউল করেন পল পগবা। যার কারণে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

ম্যাচে ফিরতে শেষ পর্যন্ত চেষ্টা চালায় রেড ডেভিলরা। শেষ দিকে বদলি খেলোয়াড় ডনি ভ্যান বিকের একটি শট পোস্টে লাগলে হার নিয়েই স্বাগতিকদের মাঠ ছাড়তে হয়।

ইপিএলে সাত ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে তৃতীয় হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status