ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাটে জুয়েল হত্যা মামলায় আরও পাঁচজন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 11:29 AM

লালমনিরহাটে জুয়েল হত্যা মামলায় আরও পাঁচজন গ্রেপ্তার

লালমনিরহাটে জুয়েল হত্যা মামলায় আরও পাঁচজন গ্রেপ্তার

লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, পাটগ্রামে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে মারার ঘটনায় আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয় পাটগ্রাম থানায়।

এসব মামলায় কয়েকশ’ মানুষকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা আসামিও যেমন আছে, তেমনি নাম উল্লেখ করা হয়েছে অনেকের।  বৃহষ্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে কোরআন অবমাননার গুজব রটিয়ে শহীদুন্নবী জুয়েলকে গণপিটুনি দিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

জুয়েলের এমন মৃত্যু কোনভাবেই মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসী জানান, মানসিকভাবে একটু অসুস্থ থাকলেও জুয়েল নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন।

রংপুর নগরীর শালবন এলাকার বাসিন্দা শহীদুন্নবী জুয়েল দুই সন্তানের জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা শেষে যোগ দিয়েছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে।

এদিকে গুজব রটিয়ে জুয়েলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।


সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status