ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিরেই জুভেন্টাসকে জেতালেন রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 9:53 AM

ফিরেই জুভেন্টাসকে জেতালেন রোনালদো

ফিরেই জুভেন্টাসকে জেতালেন রোনালদো

করোনাভাইরাস জয় করে ফিরেই দলকে জেতালেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেৎসিয়ার মাঠ থেকে রোববার ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। এদিন দুটি গোল করেন রোনালদো। অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টানা নয়বারের চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে আতালান্তা।

শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা জুভেন্টাস এগিয়ে যায় চতুর্দশ মিনিটে। সতীর্থের থ্রু বল ধরে ওয়েস্টন ম্যাককেনির নিঃস্বার্থ পাস থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন মোরাতা। শুরুতে অফসাইডের সন্দেহে গোলের বাঁশি না বাজালেও পরে ভিএআর দেখে গোল দেন রেফারি।

৩২তম মিনিটে সমতায় ফেরে স্পেৎসিয়া। ডান দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে ছোট পাস বাড়ান পাওলো বার্তোলোমেই। নিখুঁত শটে জানলুইজি বুফ্ফনকে পরাস্ত করেন তোমাসো পোবেগা।

৫৮তম মিনিটে পাওলো দিবালার বদলি নামেন রোনালদো। পরের মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে নেন তিনি। মোরাতার থ্রু পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গোলরক্ষককে কাটিয়ে গোলের উচ্ছ্বাসে মাতেন এই তারকা ফরোয়ার্ড।

গত ১৩ অক্টোবর জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে করোনাভাইরাস পজিটিভ হন রোনালদো। এই সময়ে পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে লড়াইসহ জুভেন্টাসের চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। গত শুক্রবার নেগেটিভ রিপোর্টস আসে রোনালদোর।

৭৬তম মিনিটে স্পট কিক থেকে স্কোরলাইন ৪-১ করেন রোনালদো। ফেদেরিকো চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। বাকি সময়ে জালের দেখা পায়নি কোনো দলই।

সম্পাদনা: খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status