ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 11:30 PM

প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণ

প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণ

কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রীকে হাওরের মাঝে নিয়ে ধর্ষণের অভি‌যোগে বোরহান উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সূতাপাড়া এলাকায় হাওরে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হ‌য়ে রোববার বিকেলে বোরহানসহ নৌকার মা‌ঝি স্বপন মিয়া‌কে আসামি ক‌রে ক‌রিমগঞ্জ থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, শ‌নিবার বি‌কে‌লে এক‌টি ইঞ্জিন চালিত ছোট ট্রলা‌রে ক‌রে নিয়ামতপুর ইউপির মনস‌ন্তোষ এলাকার এক প্রবাসীর স্ত্রী সূতারপাড়া ইউপির সাগু‌লি গ্রা‌মে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পার্শ্ববর্তী রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে বোরহান উদ্দিন সাগু‌লি যাওয়ার কথা বলে নৌকায় ওঠে। তখন নৌকায় আর কোনো যাত্রী ছিল না। ‌নৌকা‌টি ছাড়ার হাওরের মাঝামাঝি গেলে মাঝির সহ‌যো‌গিতায় নৌকার দরজা-জানালা লাগিয়ে হাওরে নি‌য়ে মেয়েটিকে ধর্ষণ ক‌রে বোরহান।

সন্ধ্যার পর মেয়েটিকে স্থানীয় ফা‌জিলখালী বাজারের কাছে নামিয়ে দি‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে বোরহান। এ সময় এলাকাবাসী তা‌কে আটক ক‌রে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে তা‌কে আটকসহ ভিক‌টিম‌কে উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

ক‌রিমগঞ্জ থানার ওসি (তদন্ত) না‌হিদ হাসান সুমন জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। পলাতক নৌকার মা‌ঝি স্বপন মিয়া‌কে আটকের চেষ্টা করছে পুলিশ। স্বপন সূতারপাড়া ইউপির খাকশ্রী ডভ‌টিপাড়া গ্রামের আ. কুদ্দু‌সের ছেলে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status