ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলামপুরে ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
লিয়াকত হোসাইন লায়ন
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:22 PM

ইসলামপুরে ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে শহর যুবলীগের ৮ ও ৯ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মোশারফগঞ্জ স্টেশন মাঠে ৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইসলামপুরের উন্নয়নের কর্মবীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, জেলা আওয়ামী সদস্য জাবেদ মোশারফ রুপক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,শ্রম সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,সাধারণ সম্পাদক অংকন কর্মকার,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু,সাংগঠনিক সম্পাদক আলআমিন মিয়া প্রমূখ। সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী অংশ নেয়। পরে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৮নং ওয়ার্ডের আহসান হাবীব হিরাকে সভাপতি ও শিপন মিয়াকে সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডের আলিফ হোসেন আনিছকে সভাপতি ও সাহেব মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status