ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
মুহম্মদ তরিকুল ইসলাম
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:19 PM

তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

“মুজিব বর্ষের আহবান- যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় রোববার (০১ নভেম্বর ২০২০) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিবসটি এ বছরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস নামে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী এর সভাপতিত্বে এবং আত্মকর্মী মো: সোলায়মান আলীর সঞ্চালচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুলতানা রাজিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমূখ। এছাড়া যুব উন্নয়ন উপকার ভোগী হিসেবে বক্তব্য রাখেন মোছা: রুবি বেগম, পল্লী পশু চিকিৎসক মো: মোয়াজ্জেম হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ গনমাধ্যম কর্মীগণ।
 
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাগণ জাতীয় যুব দিবসে অংশগ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির মাধ্যমে মাঝিপাড়া ডাহুক গুচ্ছ গ্রামের রহিম দুগ্ধ খামার প্রকল্পের মো: আব্দুর রহিমকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সম্পাদনা:খালেদ সুজন
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status