ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্রান্সে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 November, 2020, 8:16 PM

ফ্রান্সে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ফ্রান্সে মহানবী সাঃ এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননা ও  
ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে চরশোলাকিয়া এলাকাবাসীর উদ্যোগে  ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে জড়ো হতে থাকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সামনে।সকাল ১০ টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের সামনের রাস্তা।নবীর শানে বেয়াদবীর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে নবী প্রেমিক তৌহীদি জনতা।
মানববন্ধন থেকে সমাবেশে বক্তারা ফরাসী পণ্য বয়কট করার জন্য জনগণের প্রতি আহব্বান জানান।নবীজির অবমাননাকারীদের প্রতিহত করতে বিশ্ব মুসলিম উম্মাহকে এক হওয়ারও আহŸান জানান।  

এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মোহাম্মাদ উল্লাহ জামী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া,কিশোরগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল আবু নাসের হিলালী মিন্টু,মাওলামা আব্দুল কাইয়ুম জামী,হাফেজ দীন ইসলাম,মুফতি শরীফ জামী,শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম আব্দুস সালাম গোলাপ,বাগে জান্নাত জামে মসজিদের খতিব আব্দুর রহমান,

শোয়েব সাদেকীন বাপ্পি,হারুন অর রশিদ,রফেল রবিন,সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার,মো: নাইম,মো:সোহাগ উদ্দন,জুবায়ের ইসলাম পাপ্পু প্রমুখ।

সম্পাদনা:খালেদ সুজন 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status