ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় অস্ট্রিয়া-পর্তুগালে বিধিনিষেধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 7:20 PM

করোনায় অস্ট্রিয়া-পর্তুগালে বিধিনিষেধ

করোনায় অস্ট্রিয়া-পর্তুগালে বিধিনিষেধ

করোনা ভাইরাসের সংক্রমণরোধে অস্ট্রিয়া এবং পর্তুগালে নতুন বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে।

অস্ট্রিয়ায় স্থানীয় সময় রাত আটটা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এর আওতামুক্ত থাকবে ক্যাফে এবং রেস্তোঁরা।

পর্তুগালে দেশটির ৭০ শতাংশ এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি কাজকর্ম এবং বিদ্যালয়ে যাতায়াত ব্যতিত বাকিদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণরোধে ইতোমধ্যে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।

ফ্রান্সে সপ্তাহের শুক্র এবং শনিবারে চলাফেরায় কঠোরতা আরোপ করা হয়েছে। ইংল্যান্ডে চার সপ্তাহের জন্য লকডাউন আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার অস্ট্রিয়ায় রেকর্ড ৫ হাজার ৬২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়ালে হাসপাতালের ধারণ ক্ষমতা অতিক্রম করবে বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৪৯ জন।

এদিনই বিধিনিষেধ আরোপ করে ভিয়েনা। মঙ্গলবার থেকে কার্যকর হবে বিধিনিষেধ। পুরো নভেম্বর মাসজুড়ে এ কারফিউ জারি থাকবে। মিউজিয়াম, জিমনেশিয়াম বন্ধ ঘোষণা করা হয়েছে। খোলা থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।

কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল খোলা থাকবে। হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলবে।

সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান ক্রুজ বলেন, জরুরি প্রয়োজনে কারফিউ জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটিকে হালাকাভাবে নেয়ার সুযোগ নেই।

শনিবার পর্তুগালেও নতুন বিধিনিষেধ আরোপ হয়। ৩০৮টি কাউন্টির ১২১টি এলাকায় এ বিধি আরোপ করা হয়েছে। এর আওতায় থাকছে লিসবন এবং পোর্তোও।

এসব এলাকার বাসিন্দাদের ঘরে থাকার পাশাপাশি বাড়ির আশপাশে থেকে কাজ করার জন্য বলা হয়েছে। রাত ১১ টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা বলেন, যদি বিধিনিষেধ অবজ্ঞা করা হয় তাহলে সংক্রমণ বাড়বে। যা অনিবার্যভাবে আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে ভেঙে দেবে। আমরা চরম বিপর্যয়ের মুখোমুখি হবো। দু'সপ্তাহ পর আরোপ করা বিধিনিষেধ পুনরায় মূল্যায়ন করা হবে।

শনিবার পর্তুগালে ৪ হাজার ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৯ জন। ২ হাজার মানুষ চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে ২৮৬ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status