ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনায় আক্রান্ত সিমোনা হালেপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 November, 2020, 10:49 AM

করোনায় আক্রান্ত সিমোনা হালেপ

করোনায় আক্রান্ত সিমোনা হালেপ

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। প্রাণঘাতী আক্রান্ত হয়েছেন বিশ্বের দুই নাম্বার র‍্যাঙ্কিংধারী টেনিস তারকা সিমোনা হালেপ। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই রোমানিয়ান নারী টেনিস তারকা।

নিজের টুইট বার্তায় সিমোনা জানায়, মৃদু উপসর্গ ছিল তার। বর্তমানে নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ২৯ বছর বয়সী সিমোনা তার টুইট বার্তায় লেখেন, ‘সবাইকে জানাতে চাই, কোভিড-১৯ পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ ছিল। এই মুহূর্তে বাড়িতে সেলফ-আইসোলেশনে আছি এবং মৃদু উপসর্গ থেকে সেরে উঠছি। আমি ভালো বোধ করছি; সবাই মিলে আমরা এই অবস্থা কাটিয়ে উঠব।’
দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী এই নারী টেনিস তারকা সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনে অংশ নিলেও চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েন।

সম্পাদনা:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status