ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেকে বাঁচাতে পারলেও মেয়েকে পারলেন না বাবা, মাদারগঞ্জে শোকের ছায়া
আশিকুর রহমান,মাদারগঞ্জ
প্রকাশ: Friday, 22 May, 2026, 10:31 PM

ছেলেকে বাঁচাতে পারলেও মেয়েকে পারলেন না বাবা, মাদারগঞ্জে শোকের ছায়া

ছেলেকে বাঁচাতে পারলেও মেয়েকে পারলেন না বাবা, মাদারগঞ্জে শোকের ছায়া

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা মনি নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত লিজা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে মহিষবাথান সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বাবা রবিউল ইসলাম ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। বাবা ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও লিজা মনিকে খোঁজে না পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর আড়াইটার দিকে নদী থেকে লিজা মনির মরদেহ উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, দুপুরে শিশুটি নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশু লিজা মনির মরদেহ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে লিজা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status