ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 9:34 PM

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের পৌর এলাকার আমইতাড়া মহল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ওই তরুণী মহব্বত আলী ওরফে নান্নু সোনার (৪৫) কে আসামি করে থানায় ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ ভিকটিমকে পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, পৌর এলাকার বাসিন্দা মৃত জনৈক মোমতাজ হোসেনের স্বামী পরিত্যক্তা মেয়ে (২৬) উপজেলা উপজেলা হাসপাতালের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতো। এসময় তার পরিচয় হয় আমাইতাড়া বাজারের স্বর্ণালংকার ব্যবসায়ী মহব্বত আলী ওরফে নান্নুর সাথে। নান্নু বিয়ের প্রলোভন দিয়ে তাকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এক পর্যায়ে বিয়ের কথা বলে তাকে গত মঙ্গলবার রাতে আমইতাড়া বাজারে নান্নুর নিজ বাড়িতে ওই তরুণীকে ডেকে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করলে ওই তরুণী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নান্নু পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে।


ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ধর্ষিতার অভিযোগ আমলে নিয়ে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে, আসামী পলাতক থাকলেও তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status