ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি করেন তিনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 10:18 PM

তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি করেন তিনি

তরুণীর নগ্ন ছবি তুলে টাকা দাবি করেন তিনি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে মুঠোফোনে নগ্ন ছবি তুলে পরিবারের কাছে টাকা দাবি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় জগন্নাথপুর থানা পুলিশ এক যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি ওই তরুণীর নগ্ন ছবি ধারণকৃত মুঠোফোনটি উদ্ধার করেছে। গতকাল সোমবার গ্রেপ্তার যুবককে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ দিয়ে জগন্নাথপুর থানার পুলিশ জানায়, ২০১৫ সালে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ২১ বছর বয়সী এক তরুণী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সুয়েবুর রহমান তাকে অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার দুই তিন ঘণ্টা পর তাকে বাড়ির সামনে রেখে চলে যায়। ঘটনার এক সপ্তাহ পর সুয়েবুর রহমান মেয়েটির বড় বোনের মুঠোফোনে তরুণীর একটি নগ্ন ছবি পাঠায় এবং টাকা দাবি করে। মেয়েটির পরিবার লোকলজ্জার ভয়ে ২০ হাজার টাকা নিয়ে ছবিটি মুঠোফোন থেকে মুছে ফেলার দফারফা করে।

পাঁচ বছর পর আবার ওই তরুণীর বোনের মুঠোফোনে ফোন করে টাকা দাবি করে সুয়েবুর। এতে তরুণীর পরিবার রাজি না হওয়ায় ১০ সেপ্টেম্বর সিলেট থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে পরিবারের সঙ্গে তরুণীকে দেখে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ওই যুবক। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর তরুণী নিজে বাদী হয়ে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রহমান জানান, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের কাছ থেকে নগ্ন ছবি ধারণকৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status