ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
রিয়ার জেলে থাকার মেয়াদ বাড়ল আরও ১৪ দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 4:55 PM

রিয়ার জেলে থাকার মেয়াদ বাড়ল আরও ১৪ দিন

রিয়ার জেলে থাকার মেয়াদ বাড়ল আরও ১৪ দিন

মাদক মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল রিয়া চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গ্রেফতার করা হয় তাকে। ৬ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই রাখা হবে রিয়াকে।

বাইকুলা মহিলা সংশোধনাগারে রিয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু দায়রা আদালতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আরজিতে তাকে হেফাজতে রাখার সময় বাড়ল।

এখনই রিয়া ও তার ভাই সৌভিককে নিজেদের হেফাজত থেকে ছাড়তে চাইছে না এনসিবি। তাই তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ানোর আবেদন করে।

রিয়ার সঙ্গে আরও গ্রেফতার করা হয় সৌভিক, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তসহ একাধিক ব্যক্তিকে।

গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেফতার করে এনসিবি। সেবারও ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার।
মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। আদালত এদিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। 


সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status