ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন রিচা চাড্ডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 1:17 PM

পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন রিচা চাড্ডা

পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন রিচা চাড্ডা

পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করে বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ ইঙ্গিত করেছিলেন রিচা চাড্ডা, হুমা কুরেশির দিকেও। পায়েলের দাবি, এই অভিনেত্রীরাও অনুরাগ কশ্যপের যৌন হেনস্থার শিকার। এই কথার পরিপেক্ষিতে এবার সামনে এল রিচা চাড্ডার প্রতিক্রিয়া।

ইনস্টাগ্রামে রিচার আইনজীবী সবিনা বেদী সচার জানান, অনুরাগের যৌন হেনস্থার প্রসঙ্গে রিচার নাম অন্যায় ভাবে ব্যবহার করা হয়েছে। পায়েল ঘোষের বিরুদ্ধে রিচা আইনি ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ শনিবার চলচ্চিত্র পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দপ্তরের টুইটার হ্যান্ডল পিএমও ইন্ডিয়াকে ট্যাগ করে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

শুধু রাধিকা বা রিচা নয়, তাপসী থেকে স্বরা প্রকাশ্যে পাশে দাঁড়িয়েছেন অনুরাগের। অনুরাগের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তাপসী লেখেন, ‘‘বন্ধু, আমি যাদের চিনি, তাঁদের মধ্যে তুমিই সবচেয়ে বড় নারীবাদী। খুব শীঘ্র সেটে তোমার সঙ্গে দেখা হচ্ছে”।

চুপ করে থাকেননি অনুরাগ। প্রধানত কঙ্গনাকে উদ্দেশ্য করে তিনি টুইটারে লেখেন, ‘‘দারুণ ব্যাপার যে আমাকে চুপ করানোর চেষ্টা করতে এত সময় লেগে গেল। সে না হয় ঠিক আছে। কিন্তু আমাকে চুপ করানোর জন্য এত মিথ্যে বলতে হচ্ছিল যে নারী হয়ে অন্য এক নারীকে সেই মিথ্যেয় শামিল করতে হল।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status