ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
ফেসবুকে প্রেম, অতঃপর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 September, 2020, 12:01 PM

ছবি প্রতীক

ছবি প্রতীক

রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোনে প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী সোমবার দুপুরে বাদী হয়ে কথিত প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এদিকে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর উপজেলা কৃষ্ণপুর গ্রামের (রুবি সিনেমা হল) এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর (৪০) বাড়ি রাজশাহী মহানগরের হেতেম খাঁ এলাকায়।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দুপুরে ওই নারীকে পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল বারেক আলীর ছেলে জাহাঙ্গীর আলম পিন্টু (৪২) ফোন করে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারী বলেন, পিন্টুর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়।

এরপর দীর্ঘদিন থেকে তার সাথে আমার মুঠোফোনে কথা চলতো। এক পর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে সূত্রে আমাকে তার বাড়িতে দাওয়াত করেন। আমি সরল বিশ্বাসে গত ১ সেপ্টেম্বর সকালে তার বাড়িতে বেড়াতে যাই। এরপর তিনি ফাঁকা বাড়িতে আমাকে ধর্ষণ করেন।


এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যদিও ঘটনাটি বেশ কিছুদিন আগের। তবে আমরা এ বিষয়টি যথাযথ তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেব। আর ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হবে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status