ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৯৯৯-এ ফোন, বাল্যবিবাহ বন্ধ, জরিমান গুনলেন মেয়ের বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 2:10 PM

৯৯৯-এ ফোন, বাল্যবিবাহ বন্ধ, জরিমান গুনলেন মেয়ের বাবা

৯৯৯-এ ফোন, বাল্যবিবাহ বন্ধ, জরিমান গুনলেন মেয়ের বাবা

শেরপুর জেলার নকলা উপজেলায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। ঘটনাস্থলে পৌঁছার আগেই ছেলেপক্ষ পালিয়ে গেলেও উপস্থিত মেয়েপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। তা ছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে কোথাও বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবাসহ অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব-এর নির্দেশনায় উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর আওতায় এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বরপক্ষ পালিয়ে যাওয়ায় ছেলের বিস্তারিত তথ্য জানা যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status