ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
থাইল্যান্ডে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 1:06 PM

থাইল্যান্ডে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

থাইল্যান্ডে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার দেশটির রাজধানী ব্যাংককে হাজার হাজার বিক্ষোভকারী শক্তিশালী রাজতন্ত্রের সংস্কারও দাবি করেছেন। এ সময় ‘সামন্তবাদ নিপাত যাক, জনগণ মুক্তি পাক’ স্লোগান দেন তারা।

থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে রাজা মহা ভাজিরালংকর্নের সমালোচনা নিষিদ্ধের যে প্রথা চলে আসছে, বিক্ষোভকারীরা তাও ভঙ্গ করেছেন। তবে এতে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ১৫ হাজার জনতা।

ছাত্রনেতা পানুপং মাইক জাদনক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আমরা রাজাকে তার সঠিক মর্যাদায় আসীন করতে চাই। ছুড়ে ফেলতে চাই না। আশা করি, আমাদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা ব্যক্তিরা জনগণের গুরুত্বটা বুঝতে পারবেন।

১৯৭৬ সালের পর থাই সরকারের বিরুদ্ধে এতো বড় বিক্ষোভ আর দেখা যায়নি। হালকা বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা রেইনকোট পরে কিংবা ছাতে হাতে জড়ো হয়েছিল।

বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বদানকারী মানবাধিকার আইনজীবী আরনন নামপা এক টুইটে লিখেছেন, আজ জনগণ তাদের ক্ষমতা ফেরত চাইবে।

উল্লেখ্য, চলতি বছরের মধ্য জুলাই থেকে সামরিক জান্তা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুতের পদত্যাগ, নতুন সংবিধান ও নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে আন্দোলন শুরু হয়।
    

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status