ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনাগত সন্তানের মুখ দেখা হলো না যুবকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:55 PM

অনাগত সন্তানের মুখ দেখা হলো না যুবকের

অনাগত সন্তানের মুখ দেখা হলো না যুবকের

মাত্র এক বছর হলো বিয়ে করেছেন। অনাগত সন্তানের মুখ দেখার জন্য বিভোর ছিলেন যুবক। কিন্তু সব আশাই মাটিতে মিশে গেল। কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে মুহাম্মদ নেজাম প্রকাশ মিয়া নামে এক যুবক মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে টইটং ইউপির খুনিয়াভিটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত যুবক একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

মিয়ার বাবা নুরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ছেলে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৮টার দিকে সে বাড়ির দিকে চলে আসছিল। বাড়িতে প্রবেশ করার আগ মূহর্তে ছেলের ওপর বজ্রপাত হয়। দ্রুত তাকে উদ্ধার করতে গিয়ে দেখি তার নিথর দেহ পড়ে আছে।

তিনি আরো বলেন, মিয়া গত ১ বছর আগে বিয়ে করেছে। অনাগত সন্তানের মুখ দেখার আগে ছেলে মারা যাওয়ায় পরিবারের সবাই শোকাহত। তার স্ত্রীও বিলাপ করে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।  

পেকুয়া থানার এসআই আতিকুর রহমান বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এটা যেহেতু স্বাভাবিক মৃত্যু তাই পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হচ্ছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status