ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদকাসক্ত ছেলের হাতে গর্ভধারিণী মা খুন,অভিযুক্ত রাকিব আটক
আরিফ ইসলাম,চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 May, 2026, 6:36 PM

মাদকাসক্ত ছেলের হাতে গর্ভধারিণী মা খুন,অভিযুক্ত রাকিব আটক

মাদকাসক্ত ছেলের হাতে গর্ভধারিণী মা খুন,অভিযুক্ত রাকিব আটক

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদেক খান বাড়িতে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের হাতে নিজ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত মায়ের নাম জান্নাত।

শনিবার (১৬ মে) রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রাকিবকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করছিলেন। অভিযুক্ত রাকিবের ছোট ভাই পুলিশকে জানান, তার চোখের সামনেই রাকিব তাদের মা জান্নাতকে লাঠি দিয়ে মাথায় আঘাতে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত রাকিবকে আটক করতে সক্ষম হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “অভিযুক্তের ছোট ভাইয়ের দেওয়া বর্ণনা অনুযায়ী আমরা রাকিবকে গ্রেফতার করেছি। ঘটনার পেছনের কারণ ও আরো অধিকতর তথ্য উদঘাটনে আমরা কাজ করছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের ভয়াবহতা দিন দিন পারিবারিক ও সামাজিক জীবনে ভয়ংকর প্রভাব ফেলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status