ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার ৪ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2020, 12:56 PM

খালেদা জিয়ার ৪ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল

খালেদা জিয়ার ৪ মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বহাল

বেগম খালেদা জিয়ার নাশকতার তিন ও মানহানির এক মামলায় কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে।

এই চার মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার তিনটি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের মামলা রয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। এ নিয়ে বিএনপি নেত্রীর ১১ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।      
    

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status