ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাটহাজারী মাদ্রাসা পরিচালনায় নতুন কমিটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:57 PM

হাটহাজারী মাদ্রাসা পরিচালনায় নতুন কমিটি

হাটহাজারী মাদ্রাসা পরিচালনায় নতুন কমিটি

আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আপাতত একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না। এর পরিবর্তে তিনজনের একটি পরিচালনা কমিটি করা হয়েছে।

শনিবার আল্লামা শফীর জানাজার পর মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মাদ্রাসা পরিচালনার জন্য তিনজনকে নির্বাচন করা হয়েছে।

এ তিনজন হলেন, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি মুফতী আবদুস সালাম, বর্তমান সহকারী পরিচালক, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া।

এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সূত্র জানায়, তিন সদস্য বিশিষ্ট এ কমিটি এখন থেকে হাটহাজারী মাদ্রাসার সব কাজের সুরাহা করবেন। তাদের সবার সমান অধিকার থাকবে। তাদের মধ্য থেকে কেউ একজন এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ ৩৪ বছরের মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ইন্তেকাল করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে লাখো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’ নামক কবরস্থানে দাফন করা হয় আল্লামা শফীকে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status