ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মোদির জন্মদিন উৎসবে বেলুন বিস্ফোরণ, আহত ৩০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 9:00 PM

মোদির জন্মদিন উৎসবে বেলুন বিস্ফোরণ, আহত ৩০

মোদির জন্মদিন উৎসবে বেলুন বিস্ফোরণ, আহত ৩০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করতে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে ৩০ জনেরও বেশি বিজেপি কর্মী আহত হয়েছেন।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর চেন্নাইয়ে এই দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষ্যে চেন্নাইয়ের আমবাত্তুর এলাকায় স্থানীয় বিজেপি কর্মীরা অনুষ্ঠান আয়োজন করেন। সেখানে দাহ্য হিলিয়াম গ্যাস ভরা বেলুন আতশবাজির আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, হিলিয়াম ভরা বেলুন ও আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছেন একদল যুবক। কিন্তু আতশবাজি থেকে আচমকাই এক জনের হাতে ধরা বেলুনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ছত্রভঙ্গ হয়ে যায় লোকজন।

তাদের মধ্যে থেকে কয়েকজন আবার প্রধানমন্ত্রী মোদির পোস্টারের সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি আগুন নেভাতে উদ্যত হন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের একটি দলও। পরে তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারোরই অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির তামিলনাড়ু ইউনিটের এক সদস্য এনডিটিভিকে বলেছেন, ‘৩০ জনেরও বেশি সদস্য খুব সামান্য আহত হয়েছেন। হিলিয়াম ভরা বেলুনগুলোতে আতশবাজি আঘাত হানায় বিস্ফোরণ ঘটে।’

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘আমরা জানি না হিলিয়াম বা হাইড্রোজেন কী ব্যবহৃত হয়েছিল। আমরা সামাজিক দূরত্ব এবং নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে মামলা করেছি।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status